দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার অবস্থান থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির ওপর গুরুত্ব দেওয়া হবে।
ট্রাম্প তার পোস্টে আবারও ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি ইরান ছাড়া সব জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত। আর এর কারণ তাদের মিথ্যাবাদী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্ব, যারা দেশটিকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’
একই পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ‘বাণিজ্য ও বিনিয়োগ’ চুক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।
সূত্র: আল-জাজিরা